নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধা সাফিয়া হত্যা মামলায় রুবেল প্রধান নামে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এবং আরেকটি ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। রোববার (২৬ জুলাই) দুপুরে আসামির উপস্থিতি, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় ঘোষনা করেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুরে ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘরের ভেতরে প্রবেশ করে বৃদ্ধাকে একা পেয়ে তার সাথে থাকা স্বর্ণের কানের দোল ও গলার চেইন ছিনিয়ে নেয়। এতে বাঁধা ও চিৎকার দিলে আসামি রুবেল তাকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। এঘটনা নিহতের মেয়ে ফেরদৌস বেগম মায়া রূপগঞ্জ থানায় বাদি হয়ে হত্যা মামলায় দায়ের করেন। পরে পুলিশ আসামী রুবেলকে গ্রেফতার করলে আদালতে হত্যার স্বীকারোক্তি জবানবন্দি দেয়। ১২ জন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আসামির উপস্থিততে ৩০২ ধারায় মৃত্যুদন্ড রায় ঘোষণা করেন আদালত। একই সাথে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এবং ৩৯২ ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
এ রায়ে বাদিপক্ষের আইনজীবী সন্তুষ্ট প্রকাশ করেন।


































