নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাবেক নির্বাচন কমিশনার, সিনিয়র আইনজীবী ও দৈনিক খবরের পাতা’র সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুমের ৬৯তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির মিলনায়তনে অনাড়ম্বর পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়েছে।জন্মদিন উপলক্ষে সহকর্মী আইনজীবী, চেম্বারের সদস্য এবং শুভানুধ্যায়ীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করেন। এ সময় উপস্থিত সবাই অ্যাড. মাহবুবুর রহমান মাসুমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হয়ে অ্যাড. মাহবুবুর রহমান মাসুম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে নিজের জন্য দোয়া কামনা করেন।উল্লেখ্য, ছাত্রজীবনে কাব স্কাউট থেকে বয় স্কাউট এবং তোলারাম কলেজের রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুর রহমান মাসুম। ১৯৮৬ সালে স্থানীয় স্কাউটের সম্পাদক, নয় বছর উপজেলা স্কাউটের কমিশনার এবং ঢাকা বিভাগের আঞ্চলিক উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা স্কাউটসের সহ-সভাপতি।খেলাধুলা ও শিক্ষাক্ষেত্রেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। তিনি দীর্ঘ ১৬ বছর জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদের সদস্য ছিলেন এবং বর্তমানে নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের সভাপতি। এছাড়া তিনি আদর্শ বালিকা বিদ্যালয়ের কলেজ শাখার অন্যতম প্রতিষ্ঠাতা, নারায়ণগঞ্জ আইন কলেজের গভর্নিং বডির সদস্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জের সভাপতি, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা (দক্ষিণ) বিভাগের সমন্বয়কারী এবং আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। নাগরিক বিভিন্ন আন্দোলনেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।


































