দৈনিক যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলুর শাশুড়ি নূর জাহান বেগম (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্বামী, এক কন্যা, তিন পুত্র, দুই ভাই, এক বোন ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের ধনুহাজী ঈদগাহ মাঠে নূর জাহান বেগমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে ধনুহাজী কবরস্থানে দাফন করা হয়।
তার জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।


































