নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৪ নভেম্বর ২০২৬

প্রতিবন্ধী শিশু পরিবারকে রোটারি ক্লাব না:গঞ্জ সিটির আর্থিক সহায়তা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৮, ১৪ নভেম্বর ২০২৬

প্রতিবন্ধী শিশু পরিবারকে রোটারি ক্লাব না:গঞ্জ সিটির আর্থিক সহায়তা

নারায়ণগঞ্জে প্রতিবন্ধী শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি।

শনিবার (১৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্যদের ব্যক্তিগত অনুদানের মাধ্যমে এই সহায়তা দেওয়া হয়।

 

কর্মসূচিতে একজন শারীরিক প্রতিবন্ধী শিশুর পরিবারের হাতে অনুদানের অর্থটি তুলে দেওয়া হয় । 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রোটারিয়ান আব্দুল কাদির জিলানী ও সাধারণ সম্পাদক রোটারিয়ান ইব্রাহিম শেখ। প্রকল্পের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন রোটারিয়ান লুৎফর রহমান কাকন।

এ ছাড়া রোটারিয়ান রবিউ ইসলাম রাসেল, মাসুদ রানা, বিপ্লব সাহা আনন্দ ইউসুফ, কামাল আহম্মেদ, এমরান আলী সজীব, ফয়সাল আহাদ রনিসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: