নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১০ জুন ২০২৬

বন্দরে চালককে শরবত খাইয়ে মিশুক গাড়ি চুরি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১১, ১২ মার্চ ২০২৩

বন্দরে চালককে শরবত খাইয়ে মিশুক গাড়ি চুরি

বন্দরে যাত্রী সেজে মিশুক গাড়ীতে উঠে মিশুক চালক রতনকে কৌশলে শরবত খাইয়ে অচেতন করে মিশুক গাড়ি নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত নামা চোরের দল। রোববার (১২ র্মাচ) দুপুর ১২টায় বন্দর উপজেলার সামছুজ্জোহা স্কুলের সামনে ওই চুরি ঘটনাটি ঘটে। 


এ ব্যাপারে মিশুক চালক রতন জানান, রোববার (১২ র্মাচ) বন্দর ১নং খেয়াঘাট থেকে ২৫ বছরের অজ্ঞাত নামা ৩ জন যুবক কাইকারটেক যাওয়ার কথা বলে আমার গাড়ীতে উঠে।  পরে আমার মিশুক গাড়ীটি সামছুজ্জোহা স্কুলের সামনে আসলে ওই সময় একজন গাড়ী থামাতে বলে। আমি তাদের কথা মতে সেখানে গাড়ী থামাই।

 

পরে ৩ জনের মধ্যে একজন চলে যায়। বাকি দুইজনের মধ্যে একজন আমাকে কৌশলে আমাকে শরবত সেবন করায়। শরবত খেয়ে আমি সাথে সাথে অচেতন হয়ে পরলে ওই সুযোগের চোরের দল আমার মিশুক গাড়ীটি চুরি করে নিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত মিশুক গাড়ী চুরি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
 

সম্পর্কিত বিষয়: