নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৪ মার্চ ২০২৬

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় খাদে পড়ে পোশাক কারখানার শ্রমিক নিহত 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৭, ৩ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় খাদে পড়ে পোশাক কারখানার শ্রমিক নিহত 

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকায় ট্রাকের ধাক্কায় খাদে পড়ে  কবির উদ্দিন (৫৫) নামে এক পোশাক কারখানার শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে।

বুধবার সকালে   রবিন টেক্সটাইলের  সামনে সামনে এ ঘটনা ঘটে। নিহত কবির উদ্দিন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার  ফতেহপুর এলাকার মৃত তোয়ার মোল্লার ছেলে ও রবিন টেক্সটাইলে অল ওভার প্রিন্ট বিভাগে কর্মরত ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কবির উদ্দিন রবিন টেক্সটাইল মিল থেকে ভোর ৬ টার দিকে  ডিউটি শেষ করে বাড়ি যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কে অজ্ঞতনামা ট্রাকের সাথে ধাক্কায় খাদে পড়ে গুরুতর আহত হয় ।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে  ইউএস বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  কবির উদ্দিনকে মৃত ঘোষণা করে।

রবিন টেক্সটাইলের এডমিন ম্যানেজার মোহাম্মদ ইউসুফ জানান,সড়ক দূর্ঘটনায় কবির উদ্দিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ওভার প্রিন্ট বিভাগে কর্মরত ছিলেন। 

ভূলতা হাইওয়ে পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

সম্পর্কিত বিষয়: