নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৪ মার্চ ২০২৬

মদনগঞ্জ গ্রিড উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:১৪, ১৪ মার্চ ২০২৬

মদনগঞ্জ গ্রিড উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জ গ্রিড উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বন্দর, কলাগাছিয়া, সাবদিসহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে।শুক্রবার রাত সাড়ে ৮ টা থেকে এসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

জানা গেছে, মদনগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি সাইডে কারেন্ট ট্রান্সফরমার (সিটি) বার্স্ট হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে গ্রিডের দুটি মূল ট্রান্সফরমারের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ক্যাবল পুড়ে যাওয়াসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর থেকে উপকেন্দ্রটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।

পল্লী বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত গ্রিডটি দ্রুত মেরামতের কাজ চলছে। তবে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা লাঘব করতে বিকল্প ব্যবস্থা হিসেবে সোনারগাঁও গ্রিড উপকেন্দ্র থেকে সামান্য পরিমাণ বিদ্যুৎ এনে রেশনিং বা লোডশেডিংয়ের মাধ্যমে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে।

প্রকৌশলীরা আরও জানান, বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ চালু হলেও চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় অধিকাংশ সময়ই তীব্র লোডশেডিং অব্যাহত থাকবে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে ঠিক কতদিন সময় লাগবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সম্পর্কিত বিষয়: