ফতুল্লার মাসদাইর এলাকায় এক শিক্ষকের বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে ফতুল্লার রহিম চৌধুরীর বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো বন্দর থানার চৌরাপাড়া (সোমবাড়িয়া বাজার) এলাকা হাবিব মিয়ার ছেলে পারভেজ (৩৬) ও ফতুল্লা থানার লালপুর এলাকার কাদির মাঝির ছেলে মিরাজ (৩০)।
গ্রেফতারের পর তাদের কাছ থেকে চুরি হওয়া ৭টি স্বর্ণের চেইন, ২টি নেকলেস, ১টি ব্রেসলেট, ৪ জোড়া কানের দুলসহ মোট ৫ ভরি ১৪ আনা ৫ রতি স্বর্ণালঙ্কার, নগদ ২৫ হাজার টাকা, একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মালামাল মাসদাইর এলাকার এক শিক্ষকের বাসা থেকে চুরি যাওয়া সম্পদ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত: ১১ মার্চ দুপুর আড়াইটা বিকাল পৌনে ৫টা পর্যন্ত যেকোন সময় অজ্ঞাত নামা চোর মাসদাইর শেরে বাংলা রোডে জহিরুল ইসলামের বাসা ঢুকে নগদ-২৫ হাজার টাকা, ৮ টি স্বর্ণের চেইন, ১ টি স্বর্ণের গলার হার, ৬ টি স্বর্ণের আংটি, সর্বমোট ৭ ভরি স্বর্ণালংকার এবং ১ টি স্যামসাং এন্ড্রোয়েড মোবাইল ফোন সহ সর্বমোট-১৪ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় জহিরুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।


































