পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন বস্ত্র বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থা।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১১ টায় শহরের শীতলক্ষ্যা এলাকায় প্রায় ৩ শতাধীক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করে ২দিন ব্যাপী এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা রোভারের কমিশনার ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম আরিফ মিহির।
উদ্বোধন করেন, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের উপদেষ্টা লিটন চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের সাবেক লাইব্রেরিয়ান ও প্রভাতের ভাইস চেয়ারম্যান এম এম মোশারফ হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও প্রভাতের উপদেষ্টা আলহাজ্ব দীল মোহাম্মদ দীলু।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আরিফ মিহির বলেন, ঈদ শুধুমাত্র আনন্দের উৎসব নয়, এটি সহমর্মিতা ও মানবিকতারও শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা। তিনি এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি এম এম মোশারফ হোসেন বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসার মাধ্যমেই দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।
বিশেষ অতিথি আলহাজ্ব দীল মোহাম্মদ দীলু বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করাই মানবতার প্রকৃত পরিচয়। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ঐক্য পরিষদ ও প্রভাতের এই উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
সভাপতির বক্তব্যে আনন্দ কুমার সেরাওগী সুমন বলেন, উৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার লক্ষ্যেই ২ দিনব্যাপী এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাতের পরিচালক অরুন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি প্রদীপ কুমার দাস, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সহ সভাপতি ও বন্দর উপজেলার সভাপতি হরি সাহা, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অশোক সরকার, সহ সভাপতি মনোতোষ হালদার বেনু, জেলা ঐক্য পরিষদের অর্থ সম্পাদক পিন্টু রায়, মহানগরের সহ সভাপতি বিকাশ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক হিমাদ্রী সাহা হিমু, সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, তপন চন্দ্র ধর,সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, সুব্রত কুমার সাহা, নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, মহানগরের সাধারণ সম্পাদক রিপন কর্মকার, বন্দর উপজেলার সাধারণ সম্পাদক সুজন দাস,সহ সভাপতি অবনী হালদার, মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক জীবন সাহা, জয়ন্ত সাহা পিংকু,গৌতম দত্ত, কোষাধ্যক্ষ পংকজ রায়, প্রচার সম্পাদক মানিক বিশ্বাস,বিপুল পোদ্দার, বন্দর উপজেলার যুব ঐক্য পরিষদ সভাপতি তুলশী ঘোষ,মিঠু চক্রবর্তী, সদর উপজেলার নেতা রতন মন্ডল,কিশোর দাস পঞ্চবটী, মহানগর নেতা কৃষ্ণপদ মজুমদার, সনি সাহা, সত্যরঞ্জন দেবনাথ, কিশোর দাস, শান্তমনি দাস, হরি শীলসহ সংগঠনের সদস্যবৃন্দ।
বক্তব্য শেষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়। এতে মন্দির কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


































