নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৩ মার্চ ২০২৬

জালকুড়িতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিক্ষোভ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:০০, ১৩ মার্চ ২০২৬

জালকুড়িতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিক্ষোভ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতৃবৃন্দরা।

শুক্রবার (১৩ মার্চ) বাদজুম্মা সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপদেষ্টা সদস্য আলহাজ্ব নেকবর আলী, সভাপতি আলহাজ্ব শাকির আহাম্মেদ, সহ-সভাপতি মোবারক হোসেন, আলহাজ্ব মিজানুর রহমান, আলহাজ্ব আককাছ আলী, আলহাজ্ব আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদস্য সিরাজুল ইসলাম, ছাদেক আলী ফকির জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জসিম উদ্দিন চাঁদপুরী, জালকুড়ি বাসস্ট্যান্ডস্থ ছমির উদ্দিন কমপ্লেক্স জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মারুফ বিল্লাহ আশেকী, নেদায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাকিম নুরুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ।

বিক্ষোভ ও মানববন্ধনে জালকুড়ি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন যুক্তরাষ্ট্র ও ইসরাইল বর্বরভাবে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে এটা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

পবিত্র রমজান মাসে এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরাইল ও যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল নেক্কার জনক ভাবে ইরানের স্কুল ও হাসপাতালে হামলা চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।