নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৪ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মোনাজাত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৪৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৬নং ওয়ার্ড বিএনপির দোয়া ও মোনাজাত

কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ পুরাতন থানা এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কার্যালয়ে এই দোয়া ও মোনাজাত কর্মসূচি পালিত হয়।

এসব মোনাজাতে দেশের সার্বিক কল্যাণ ও মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। 

৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন সভাপতিত্বে ও মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য রুহুল আমিন এর আয়োজনে উপস্থিত ছিলেন,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ওয়াকিল উদ্দিন ভুইঁয়া, বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সভাপতি এস এম আসলাম, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান মৃধা,এসময় আরও উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি কামাল হোসেন,ওয়ার্ড বিএনপির সহসভাপতি আসলাম, যুগ্ম সম্পাদক আলী আক্কাস, সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, যুবদল নেতা সাজ্জাদ, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি দুলাল মিয়া,


সহ সভাপতি আরশাদ গাজী, দেলোয়ার হোসেন , রুবেল হোসেন মিন্টু, রুহুল আমিন মিন্টু, সাজ্জাদ হোসেন, মো: সেলিম, মো: স্বপ্ন, আকলীমা কামাল, শিল্পী সহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ওয়ার্ডের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত এর আগে ওয়াকিল উদ্দিন ভুইঁয়া বলেছেন,নারায়ণগঞ্জ-৩ আসনের জনগণ গণতন্ত্রের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আজহারুল ইসলাম মান্নানকে বিজয়ী করেছেন। এজন্য এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে সবার সাথে কাধ মিলিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা নেতাকর্মীরা এমন কোন কাজ করবো না যে দলের ভারমুক্তি নষ্ট হয়। 

মনির হোসেন বলেছেন, মানুষ বলে এই ওয়ার্ড নাকি আওয়ামিলীগে ঘাটি জনগণ গণতন্ত্রের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে আমরা বিজয়ী করেছি। এজন্য আমি এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

সম্পর্কিত বিষয়: