নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৬

সদ্য অনুষ্ঠিত নির্বাচন নিয়ে ফ্যাসিস্ট দোসর ফরহাদউল্ল্যাহর কটুক্তি, ক্ষোভ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:১০, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সদ্য অনুষ্ঠিত নির্বাচন নিয়ে ফ্যাসিস্ট দোসর ফরহাদউল্ল্যাহর কটুক্তি, ক্ষোভ 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ একাধিক মামলার  পলাতক আসামী ওসমান পরিবারের দোসর কতিপয় ছাত্রলীগ নেতা ফরহাদউল্ল্যাহ তার নিজেস্ব ফেইসবুক আইডিতে সদ্য অনুষ্ঠিত নির্বাচন নিয়ে নানা ভাবে কটুক্তি করার ঘটনায় র্তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

স্থানীয় বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা এলাকার পানাউল্লাহ ছেলে ফরহাদউল্লাহ অয়ন ওসমানের শেল্টার নিয়ে সোনাকান্দা, রুপালী, এনায়েতনগর, সালেহনগর এলাকায় এক চাটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। সন্ত্রাসী ফরহাদউল্ল্যাহ  বিরুদ্ধে সদর মডেল থানায় বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার মামলাসহ বন্দর থানার দায়েরকৃত  ১১(৯)২৪  মামলা রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ইং সালের ৪ আগস্ট দুপুর দেড়টায় বন্দর থানার ২৩৯/১ সালেহনগর এলাকার খলিলুর রহমানের ছেলে  সোয়াইব রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শহরের চাষাড়াস্থ খাজা সুপার মার্কেটের সামনে শান্তিপূর্ন কর্মসূচি পালন করাকালিন অবস্থায় বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুর নেতৃত্বে তার ভাতিজা কতিপয় ছাত্রলীগ নেতা ফরহাদউল্ল্যাহসহ তার সাঙ্গপাঙ্গরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের উদ্দেশ্য উত্তর চাষাড়া  হোয়াইট হাউজের গলি থেকে বের হয়ে সোয়াইব রহমানকে হত্যার উদ্দেশ্য বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এ ঘটনায় আহতের মা শিরিনা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় চাচা জাপা নেতা সানাউল্লাহকে প্রধান আসামী  ও ভাতিজা ছাত্রলীগ নেতা ফরহাদউল্ল্যাহকে ১৩ নং আসামী করে এ মামলা দায়ের করে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর  ছাত্রলীগ নেতা ফরহাদউল্ল্যাহ নিজেকে রক্ষা করাসহ গ্রেপ্তার এড়াতে  রাতারাতি বিদেশে আত্মগোপন করে।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট দোসর পলাতক ফরহাদউল্ল্যাহ বিদেশে বসে তার নিজেস্ব ফেইসবুক আইডিতে সদ্য অনুষ্ঠিত নির্বাচন নিয়ে নানাভাবে  কটুক্তি করে নির্বাচনসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।