নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৯ ফেব্রুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে ‘পবিত্র মাহে রমজানের ডাক’ কর্মসূচি, নৈতিকতা জাগ্রত করার আহ্বান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে ‘পবিত্র মাহে রমজানের ডাক’ কর্মসূচি,  নৈতিকতা জাগ্রত করার আহ্বান

ধর্মীয় পবিত্রতা, সংযম ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে “পবিত্র মাহে রমজানের ডাক” শীর্ষক এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে এ কর্মসূচি আয়োজন করা হয়।

রমজানের ভাবগাম্ভীর্য রক্ষা এবং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। কর্মসূচির আয়োজন করে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ সোনারগাঁ শাখার সভাপতি ও বিশিষ্ট আলেম মাওলানা মহিউদ্দিন খান। তিনি বলেন,রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে প্রকাশ্যে হোটেল খোলা, ধূমপান, মাদক গ্রহণ ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকা শুধু ধর্মীয় দায়িত্ব নয়, সামাজিক দায়িত্বও।

তিনি আরও বলেন, নৈতিকতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় ব্যক্তি, পরিবার ও সামাজিক সংগঠনের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। বিশেষ করে তরুণ সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সময়ের দাবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মীযানুর রহমান, সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি ফজলুর হক ভূইয়া, এমদাদ হোসেন, বাচ্চু মিয়া, মনির হোসেন, জান্নাতুল, নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা রমজানের পবিত্রতা রক্ষায় সামাজিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।

কর্মসূচি শেষে পবিত্র রমজান মাসের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

সম্পর্কিত বিষয়: