নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৮ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুদ করায় ২০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:১৪, ২৮ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুদ করায় ২০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে পদ্মা ওয়েল কোম্পানির ডিপোর পাশে মেসার্স মেহেদী এন্টারপ্রাইজে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে। এ সময় অবৈধভাবে মজুদকৃত প্রায় ১২০০ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করা হয়।

পরে জ্বালানি তেল মজুদ করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এ মেসার্স মেহেদী এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৮ মার্চ) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।