নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

রূপগঞ্জে দুই হোটেল মালিককে জরিমানা

রূপগঞ্জে দুই হোটেল মালিককে জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে দুই হোটেল মালিককে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে পূর্বাচল ১০ নম্বর সেক্টরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সাইফুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় ‘পূর্বাচল তাহের রেস্টুরেন্ট’কে ১০ হাজার টাকা এবং ‘মমতাজ রেস্টুরেন্ট’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, পূর্বাচলের বিভিন্ন সেক্টরের হোটেল-রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

০৯:৪৯ পিএম, ২৭ মার্চ ২০২৬ শুক্রবার