নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী ও ডাকাতি প্রস্তুতির অভিযোগে গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৩৪, ৪ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী ও ডাকাতি প্রস্তুতির অভিযোগে গ্রেফতার ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৪২ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী এবং ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৪ মে) ভোর পৌনে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৬নং ওয়ার্ডের এসও রোডস্থ মিম বিরানী হাউজের সামনে পাকা রাস্তা থেকে সাইফুল ইসলাম রানা (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। সে বরগুনা জেলার আমতলী থানার বাসিন্দা হলেও বর্তমানে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় বসবাস করছিল।

এরপর একই দিন ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢাল এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মনির হোসেন ওমর (২৮), রমজান (২৮), রিয়াজ (২৩) ও সবুজ (৪৭)। এ সময় তাদের কাছ থেকে ২টি ছুরি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ডাকাতি প্রস্তুতির অভিযোগে পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।