নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ জুন ২০২৬

পাওনা টাকা উদ্ধারকে কেন্দ্র করে বন্দরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৪৬, ২৬ জুন ২০২৬

পাওনা টাকা উদ্ধারকে কেন্দ্র করে বন্দরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে পাওনা টাকা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন ও তার ভাগিনা মোহাম্মদ আলীর বিরুদ্ধে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

স্বজনদের অভিযোগ, মুছাপুর এলাকার মহিউদ্দিন গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে আত্মগোপন করেন। নিহত মোতালেব তার কাছে ১২ লাখ টাকা পাওনা ছিলেন। ওই টাকা উদ্ধারে সহায়তার জন্য তিনি ইউপি সদস্য আনোয়ার হোসেনের শরণাপন্ন হন।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার (২৬ জুন) ফজরের নামাজের পর টাকা উদ্ধারের বিষয়ে আলোচনার জন্য আনোয়ার হোসেন মোতালেবকে তার বাড়িতে ডাকেন। সেখানে টাকা উদ্ধার করে দিলে ৫ লাখ টাকা পারিশ্রমিক দাবি করেন তিনি। তবে মোতালেব ২ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে ইউপি সদস্য আনোয়ার হোসেন ও তার ভাগিনা মোহাম্মদ আলী মোতালেবকে মারধর করেন বলে অভিযোগ করেন স্বজনরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সম্পর্কিত বিষয়: