নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬

সোনারগাঁয়ের নিয়ন্ত্রণ হারানো ট্রাক চাপায় পথচারী নিহত, আহত ৪

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৩:৩১, ২৮ জুলাই ২০২৬

সোনারগাঁয়ের নিয়ন্ত্রণ হারানো ট্রাক চাপায় পথচারী নিহত, আহত ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাহে আলম নামে এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সা দুমড়ে-মুচড়ে চালকসহ চারজন আহত হয়।

 

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাতটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী এলাকায় বাইপাস লেনের এ দুর্ঘটনা ঘটে। সে বাবরকপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে ও পেশায় রাজমিস্ত্রী। আহতরা হলঃ শহিদ, আলিনুর, টিকা খান ও সুরুজ মিয়া। আহতদের উদ্ধার করে বারাকা হাসপাতালে ভর্তি করা হয়।

কাচঁপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট আওলাদ হোসেন জানান, ঢাকামুখী একটি মালবাহী ট্রাক সোনাখালী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সাকে সজোরে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটির চাপায় পথচারী একজন নিহত ও চারজন আহত হয়। তাদেরকে দ্রুত উদ্ধার হাসপাতালে নেয়া হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত বিষয়: