নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।
তিনি উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের চৈরাপাড়া গ্রামের শহিদুল্লাহ সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম সোনারগাঁ থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এবং নোয়াগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। এছাড়া তার বাবা শহিদুল্লাহ সরকার নোয়াগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) তাকে আটক করা হয়। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
এ বিষয়ে সোনারগাঁ থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


































