নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১০ আগস্ট ২০২৬

বন্দরে বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪২, ১০ আগস্ট ২০২৬

বন্দরে বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার দেওয়ানবাড়ী এলাকার সিরাজউদ্দৌলা ক্লাব সংলগ্ন একটি বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আরও কিছুক্ষণ চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বসতঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কেউ আহত বা নিহত হননি। বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করেছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে বসতঘরটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সম্পর্কিত বিষয়: