নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১০ আগস্ট ২০২৬

রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৩৩, ১০ আগস্ট ২০২৬

রূপগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১২ টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকার মৃত কাশেম মিয়ার ছেলে মো. সাইদুর রহমান (৪৫), একই এলাকার মৃত হাসুমুদ্দিনের ছেলে ইব্রাহিম কসাই (৪০) এবং ব্রাহ্মনগাঁও এলাকার মনির মিয়ার ছেলে মো. রাজন মিয়া (২৪)।

 

পুলিশ জানায়, রূপগঞ্জ থানার এসআই (নিঃ) নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল মঙ্গলখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি টিনশেড ভবনের একটি কক্ষ থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: