নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৯ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:১৪, ১৯ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত সজিব ওরফে ‘ব্লেড সজিব’কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সোনারগাঁ থানাধীন তালতলা বাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সজিব ওরফে ব্লেড সজিব (৩০) সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার মো. শহিদুল্লাহর ছেলে।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তদারকিতে এবং সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সজিবের বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে। তাকে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়: