নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে হ্যান্ডকাফসহ ছোট ভাইয়ের পলায়ন, বড় ভাই আটক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩৬, ২০ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে হ্যান্ডকাফসহ ছোট  ভাইয়ের পলায়ন, বড় ভাই আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ মো. রাজু (৩০) নামে এক আসামি পালিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ রাজুকে আটক করতে না পারলেও তার বড় ভাই আক্তারকে (৪২)কে আটক করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নে।

 

তালতলা পুলিশ কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক এইচএম জসিম উদ্দিন জানান, পুলিশের এক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয় রাজুকে। তাকে আটকের পর হাতকড়া পড়িয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের দিকে নিয়ে যাওয়ার সময় তার পরিবারের সদস্য ও সহযোগীরা পুলিশের রাস্তা অবরোধ করে ঘিরে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে সুযোগ পেয়ে আটক আসামি হাতকড়াসহ পালিয়ে যায়।

 

এ ঘটনার পর অভিযান চালিয়ে রাজুর বড় ভাই আক্তারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। তবে, রাত সাড়ে নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পালিয়ে যাওয়া রাজুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পালিয়ে যাওয়া ও গ্রেপ্তার হওয়া আক্তার উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের হোসেন আলীর ছেলে।