নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) ভোর ৫টা ৫ মিনিটে সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বাস টার্মিনাল সংলগ্ন খোরশেদা সিদ্দিক সুপার মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—আড়াইহাজার থানার দেয়াবৈ এলাকার আব্দুল আলিম মিয়ার ছেলে মো. তরিকুল ইসলাম অন্তর (২৬), বন্দরের সোনাকান্দা এলাকার মৃত ইনার ছেলে মো. রাকিব (২৫) এবং নেত্রকোনার রামপুর নয়াপাড়ার মৃত সেলিমের ছেলে মো. মমিন হাসান (২১)। মমিন হাসান বর্তমানে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আরিফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়।
এ সময় গ্রেপ্তার তিনজনের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


































