নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৬ আগস্ট ২০২৬

রূপগঞ্জে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৬:৩৭, ২৫ আগস্ট ২০২৬

রূপগঞ্জে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাদক বিরোধী অভিযান চালিয়ে এক নারী ও দুইজন পুরুষসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রুপগঞ্জ থানা পুলিশ।

 

সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় 

 ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হিরোইন ও ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন, রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা মনিরের স্ত্রী রিকু আকতার, শরীয়তপুর জেলার জাজিরা থানার কৃষ্ণনগর এলাকার মৃত মেহের আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান মুন্সি, একই কৃষ্ণনগর এলাকার মৃত রহম আকন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন তারা দুজনেই রুপগঞ্জের ফকির আলীর বাড়ির ভাড়াটিয়া।

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন জানান, গাতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার মুড়াপাড়া, চানপাড়া ও মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১পিস ইয়াবা, ১০ গ্রাম হিরোইন ও ৭৬ কেজি গাজাসহ ৩জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। এরমধ্যে আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেন দুজনের নামে রুপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: