নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩০ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে ১৫ মাদকসেবীর সাজা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:০৭, ৩০ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে ১৫ মাদকসেবীর সাজা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে আটক ১৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনটি আভিযানিক দল কাঁচপুর বাজার, বৈদ্যের বাজার ও সোনারগাঁ জাদুঘর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদকসেবনের অভিযোগে ১৫ জনকে আটক করা হয়।

আটক ১৫ জনকে ২৯ আগস্ট আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত সামারি ট্রায়ালের মাধ্যমে ৮ জনকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা এবং অপর ৭ জনকে ৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন—মিলন মিয়া (২৩), বিজয় দাস (২৬), জুয়েল (২২), রুহুল আমিন (১৯), শাহীন (২৬), আশিক (২২), রাব্বি মিয়া (২৫), বিল্লাল সরকার (২৭), ইউসুফ (২৪), আরিফ হোসেন (২৫), রিপন (৩৭), আলামিন (২৫), ওমর ফারুক (৫০), কাজি রিপন (৪২) ও হৃদয় (৩২)।

 

এ নিয়ে সোনারগাঁও থানা পুলিশের অভিযানে আটক মোট ১৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়: