নারায়ণগঞ্জের বন্দরে ফেরি করে গাঁজা বিক্রির সময় আলী আক্কাস (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ।
গ্রেপ্তার আলী আক্কাস বন্দর থানার ফরাজিকান্দা বড় মসজিদ এলাকার ঢালীবাড়ির মৃত আলী আকবর মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে বন্দর থানার মাহমুদনগর এলাকার কয়লা ঘাটে হৃদয়ের বসতঘরের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ। এ সময় গাঁজাসহ আলী আক্কাসকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিলন চন্দ্র বর্মন বাদী হয়ে আলী আক্কাসের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
পুলিশের দায়ের করা ওই মামলায় গ্রেপ্তার আলী আক্কাসকে শনিবার (২৯ আগস্ট) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।


































