নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:০৩, ৩১ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে চৈতী কম্পোজিটকে ৭৫ লাখ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ

পরিবেশ দূষণ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শীলমন্দী এলাকায় অবস্থিত চৈতী কম্পোজিট লিমিটেড-কে ৭৫ লাখ ৪ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা নমুনা সংগ্রহকারী দলের মাধ্যমে গত ৯ জুন প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শন করা হয়। এ সময় কারখানার প্রতিনিধির উপস্থিতিতে প্রতিষ্ঠানের ইটিপির (Effluent Treatment Plant) আউটলেট পয়েন্ট থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনাগুলো পরিবেশ অধিদপ্তরের ঢাকা গবেষণাগারে বিশ্লেষণ করা হয়।

গবেষণাগারের পরীক্ষায় বর্জ্যে BOD ৭৬ mg/L, COD ৪২৯ mg/L, TSS ১৩৯ mg/L, pH ৯.১৬ এবং Color ৫৩৩ Pt-Co পাওয়া যায়। এসব মান পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুযায়ী নির্ধারিত গ্রহণযোগ্য মাত্রার বাইরে থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

পরবর্তীতে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৭ অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য Environmental Damage Assessment সম্পন্ন করা হয়।

এর ভিত্তিতে চৈতী কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে ৭৫ লাখব ৪ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান এবং আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন