নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে ডেঙ্গু শনাক্তকরণের জন্য ২ হাজার ১০০টি টেস্ট কিট প্রদান করা হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতির চিকিৎসাসেবা তরান্বিত করতে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের তহবিল থেকে এসব কিট আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বন্দর উপজেলা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রাজিউর রহমানের হাতে কিটগুলো তুলে দেন।
এতে স্থানীয় উন্নয়ন তহবিলের সহায়তায় সংগৃহীত এই কিটগুলোর মাধ্যমে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সম্ভাব্য ডেঙ্গু রোগীদের দ্রুত পরীক্ষা সম্পন্ন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।


































