নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৫ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:১২, ২৫ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪ কেজি গাঁজাসহ আসমা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সকাল 

পৌনে ৯টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ গুদারাঘাট টোল আদায়ের ঘরের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসমা বেগম নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নয়াপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আবু কালাম এবং স্বামীর নাম ইলিয়াস।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ধর্মগঞ্জের এনায়েতনগর এলাকায় অভিযান চালিয়ে আসমা বেগমকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসমা বেগমের পিসিপিআর (পূর্ববর্তী অপরাধের রেকর্ড) যাচাই করে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।