নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৫ নভেম্বর ২০২৬

বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৫৬, ১০ অক্টোবর ২০২৬

বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

বন্দরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাসেল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত রাসেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের দক্ষিন ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে ও ২ সন্তানের জনক। হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টায় বন্দর থানার দক্ষিণ ঘারমোড়াস্থ হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পিছনে নির্জন স্থানে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত রাসেল মাদক বিক্রেতা বলে জানিয়েছে স্থানীয়রা।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন গণমাধ্যমেকে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।