নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০১ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লা বিএনপির ১০ নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৬

ফতুল্লা বিএনপির ১০ নেতা বহিষ্কার

‎দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফতুল্লা থানা বিএনপির ১০নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি। ‎‎

রবিববার (১ ফেব্রুয়ারি) দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

‎‎বহিঃস্কৃতরা হলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন, ফতুলা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, মোঃ মুসলিম আহমেদ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আক্তার খন্দকার, থানা বিএনপির সদস্য জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না, আলম ও কুতুবপুর ইউনিয়নের অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আঃ রাজ্জাক। 
বহিষ্কৃত নেতাকর্মীদের সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

‎‎বহিঃস্কৃত এসব নেতাদের বিরুদ্ধে দলের নির্দেশনা অমান্য করে বিএনপির আরেক বহিঃস্কৃত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের হয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।