নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ফেব্রুয়ারি ২০২৬

ভাষা শহীদের প্রতি জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:১৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ভাষা শহীদের প্রতি জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন

নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি। 

‎এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, নাদিম হাসান মিঠু, রিয়াজুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী ভূঁইয়া,সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: