নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৫ নভেম্বর ২০২৬

বক্তাবলীতে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪১, ৫ নভেম্বর ২০২৬

বক্তাবলীতে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বক্তাবলী ইউনিয়নের লক্ষীনগর ও মধ্য নগরের সংযোগ সেতু হিসেবে একটি বাঁশের সাঁকো উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় জনগণের চলাচলের সুবিধার্থে এই সাঁকোটি নির্মাণ ও উদ্বোধন করা হয়।

 

(৫ নভেম্বর) বিকালে বক্তাবলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরবয়রাগাদী গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসী মোতালিবের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এবং মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

 

খবর পেয়ে তিনি সরাসরি ক্ষতিগ্রস্তদের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও মালামালের ক্ষয়ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করে তিনি ভুক্তভোগী পরিবারকে ধৈর্য ধরার পরামর্শ দেন এবং তাদের এই দুঃসময়ে জামায়াতে ইসলামী পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীরও চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবু বকরসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়: