দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মক্কার পথে যাত্রা করেছেন।
তিনি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রীসহ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।
আগামী ২১ সেপ্টেম্বর পবিত্র ওমরাহ পালন শেষে তাদের দেশে ফেরার কথা রয়েছে।
সময় স্বল্পতার কারণে যাত্রার আগে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনেকের সঙ্গে দেখা করতে পারেননি হাবিবুর রহমান বাদল। এ কারণে তিনি সকলের কাছে দুঃখ প্রকাশ করে তাদের দোয়া কামনা করেছেন।
তিনি ও তার স্ত্রী যেন সুস্থ ও নিরাপদে পবিত্র ওমরাহ পালন করতে পারেন এবং ইবাদত শেষে সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন—এ জন্য সকলের কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন।


































