নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬

মাদক ও গ্যাং কালচার থেকে যুবসমাজকে দূরে রাখবে খেলাধুলা: এসপি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:২৩, ২১ সেপ্টেম্বর ২০২৬

মাদক ও গ্যাং কালচার থেকে যুবসমাজকে দূরে রাখবে খেলাধুলা: এসপি

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেছেন, যুবসমাজকে মাদক, অপসংস্কৃতি, গ্যাং কালচার ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। 

 

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এসময় ফিতা কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

 

তিনি বলেন, খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে।

 

এ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানার ৭টি পুরুষ ও ৭টি নারী কাবাডি দল অংশগ্রহণ করছে। উদ্বোধন শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডের ম্যাটে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।

 

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও ক্রীড়ামোদী দর্শকেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: