নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কলতাপাড়া ফাজিল (প্রস্তাবিত কামিল) মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপিত হওয়ায় মহান আল্লাহ কাছে শুকরিয়া আদায় ও আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নে কলতাপাড়া মাদ্রাসার হল রুমে এই দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে করেন কলতাপাড়া ফাজিল (প্রস্তাবিত কামিল) মাদ্রাসায় অধ্যক্ষ আ:আউয়াল সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার গভনিং বডির সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূরা সদস্য প্রিন্সিপাল ড.মোঃইকবাল হোসেন ভূঁইয়া।
দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম আবদুল মোতালিব ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সোনারগাঁও উপজেলার যুব বিভাগের নেতা সোহানুর রহমান সবুজ, উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা শাখার সভাপতি মাওলানা ফেরদৌস খান সহ প্রমুখ


































