নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০২ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৯, ২২ জুন ২০২৫

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজে এইচ.এস.সি পরীক্ষার্থী-২০২৫ এর শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (২২ জুন) বেলা ১১টায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এবিদায়ী সংবর্ধনায় সভাপতিত্ব করেন, সাবেক পৌর প্রশাসক সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও দাতা সদস্য, গভর্নিং বড়ি, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ এর আবদুল মতিন প্রধান।

জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে এবারের এইচ.এস.সি পরীক্ষায় উভয় শাখা হতে ২০২ জন শিক্ষার্থীর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ অনুপ কুমার দাস, উপাধ্যক্ষ মমিনুর রহমান ও দক্ষিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামসুদ্দিন আহমেদ সহ বিভিন্ন শিক্ষিক ও শিক্ষার্থী বৃন্দ।