নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১১ আগস্ট ২০২৬

র‌্যাবের তালিকায় নারায়ণগঞ্জের ১১০ চাঁদাবাজ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪০, ১১ এপ্রিল ২০২৬

র‌্যাবের তালিকায় নারায়ণগঞ্জের ১১০ চাঁদাবাজ

প্রতিকী ছবি

সারাদেশে শীর্ষ চাঁদাবাজদের তালিকা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। এরমধ্যে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের ১১০ জন তালিকাভুক্ত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব।

চাঁদাবাজদের ধরতে শীঘ্রই অভিযান চালানো হবে বলেও শনিবার (১১ এপ্রিল) ঢাকার কারওয়ান বাজারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান র‌্যাবের মিডিয়া উইং-এর পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, সারাদেশে ৬৫০ জন শীর্ষ চাঁদাবাজের তালিকা করেছে র‍্যাব। তাতে শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ জেলায় ১১০ জন তালিকাভুক্ত হয়েছেন। তবে, তালিকা এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি।

ওই ব্রিফিং-এ সারাদেশে র‍্যাবের অভিযান ও সফলতার তথ্যও তুলে ধরা হয়। এক অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে গ্রেপ্তারের কথাও জানানো হয়।

সম্পর্কিত বিষয়: