নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে জামায়াত প্রার্থী ড. ইকবাল ভূইয়াকে জরিমানা 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:৫৪, ৫ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে জামায়াত প্রার্থী ড. ইকবাল ভূইয়াকে জরিমানা 

সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়াকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে রঙ্গিন পোষ্টার সাটানোর অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্টেট সুহা তাবিল জানান, নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া নির্বাচনী আচরণ বিধির ৭ (ক) ধারা লঙ্ঘন করে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় রঙ্গিন পোষ্টার ও ফেষ্ঠুন সাটানোর অভিযোগে বৃহস্পতিবার বিকেলে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়ার মুঠোফোনে কয়েকবার কল করেও তাকে পাওয়া যায় নি।