নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২০ জুলাই ২০২৬

টোকিও সম্মেলনে বাংলাদেশী দুই চিকিৎসক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৫৫, ১৯ জুলাই ২০২৬

টোকিও সম্মেলনে বাংলাদেশী দুই চিকিৎসক

জাপানের টোকিওতে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক সম্মেলন "৪র্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ট্র্যাডিশনাল অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন" (4th International Conference on Traditional & Alternative Medicine)-এ বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসকদের পক্ষ থেকে যোগ দিচ্ছেন বিশিষ্ট দুই চিকিৎসক ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম এবং ডা. গোলাম মোস্তফা। 

আমেরিকোভিত্তিক গবেষণা সংস্থা ইনোভাইন মিটিংস (Inovine Meetings LLC) এর উদ্যোগে আগামী ২০-২১ জুলাই ২০২৬ তারিখে টোকিও শহরের বিখ্যাত 'হিলটন হোটেল'-এ এই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে— "Towards a sustainable future: Traditional wisdom & alternative therapies in global health"। বৈশ্বিক এই চিকিৎসা সম্মেলনে চিকিৎসা বিজ্ঞানের আধুনিক অগ্রগতি ও হোমিওপ্যাথির বৈশ্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হবে। 

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এই দুই চিকিৎসক জানান, "বাংলাদেশের হোমিওপ্যাথির গৌরবময় ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরার সুযোগ পেয়ে আমরা গর্বিত। এই মঞ্চ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের চিকিৎসাসেবার মানোন্নয়নে আমাদের প্রধান অনুপ্রেরণা হয়ে থাকবে। "

সম্মেলনে সফলভাবে দেশের গৌরবময় সাফল্য তুলে ধরা এবং নিরাপদ ভ্রমণের লক্ষ্যে তারা সহকর্মী, চিকিৎসক ও হোমিওপ্যাথি অনুরাগীসহ দেশবাসী সকলের নিকট আন্তরিক দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেছেন।

সম্পর্কিত বিষয়: