নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৭ নভেম্বর ২০২৬

কাশিপুর জাসাস নেতা সালাউদ্দিনের মৃত্যুতে আনিসুল ইসলাম সানির শোক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৮, ১১ অক্টোবর ২০২৫

কাশিপুর জাসাস নেতা সালাউদ্দিনের মৃত্যুতে আনিসুল ইসলাম সানির শোক

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কাশিপুর ইউনিয়ন এর দফতর সম্পাদক এস এম সালাউদ্দিন শুক্রবার (১০ অক্টোবর) দুপুর দেড়টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন,গুণগ্রাহী ও বন্ধু বান্ধব রেখে গেছেন। শুক্রবার বাদ এশা দেওভোগ মাদ্রাসা মসজিদে জানাজা শেষে তাকে দেওভোগ মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়েছে। 

এস এম সালাউদ্দিন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।

এক শোকবার্তায় আনিসুল ইসলাম সানি বলেন, মরহুম এস এম সালাউদ্দিন সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি কাশিপুর জাসাসকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। সৎ ও সজ্জন মানুষ হিসেবে তিনি নিজ এলাকায় সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।

মহান রাব্বুল আল- আমিন এর দরবারে দোয়া করি তিনি যেন মরহুম এস এম সালাউদ্দিন -কে জান্নাত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।"

আনিসুল ইসলাম সানি শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
 

সম্পর্কিত বিষয়: