নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১০ জুন ২০২৬

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৯, ১৮ এপ্রিল ২০২৬

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ছোট ফাউসা এলাকায় ব্যবসায়ী বিএম রাসেলের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল বাড়ির কেচিগেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।
এ সময় ডাকাতরা নগদ প্রায় ২১ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং প্রায় ৩ হাজার ৫০০ রিয়াল লুট করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত বিষয়: