নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৩ জুলাই ২০২৬

বন্দরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৫১, ৩ জুলাই ২০২৬

বন্দরে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে দুজন সোনারগাঁ থানার বাসিন্দা।

 

গ্রেপ্তারকৃতরা হলেন সোনারগাঁ থানার হাবিবপুর এলাকার মজিবর মিয়ার ছেলে ওসমান (৩৫), একই থানার কোম্পানীগঞ্জ এলাকার খাইরুল ইসলাম বাবু মিয়ার ছেলে কাজল (২৬) এবং বন্দর থানার সালেনগর এলাকার মৃত মধু মিয়ার ছেলে শাহীন (৪০)।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বন্দর থানার সালেনগর এলাকার মালেক মিয়ার গলিতে জনৈক মনিরের দোকানের সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিউর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার নম্বর ৮(৭)২৬।

 

শুক্রবার (৩ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

 

বন্দর থানা পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বন্দরের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে এবং মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।

সম্পর্কিত বিষয়: