নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২১ আগস্ট ২০২৬

ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:৩৭, ২১ আগস্ট ২০২৬

ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৬ টার দিকে ফতুল্লার পূর্ব ইসদাইর রেললাইনের পশ্চিম পাশে নূরে আলম সিদ্দিকের টিনশেড বাড়ির সামনের দক্ষিণ পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— শরীয়তপুরের ভেদরগঞ্জের পায়াতলি এলাকার বাসিন্দা ও বর্তমানে ইসদাইর রেললাইন এলাকায় ভাড়াটিয়া সালেহা বেগম (৪০), নারায়ণগঞ্জের খানপুর কলেজ রোড এলাকার বাসিন্দা সাহেদ কাদের (২১) এবং সালেহা বেগমের ছেলে সুজন (১৯)।

পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে সর্বমোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়: