নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৯ আগস্ট ২০২৬

ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগে বায়েজিদের প্রথম অর্জন, মামুন মাহমুদের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:১৯, ১৯ আগস্ট ২০২৬

ঢাকা বোর্ডে বিজ্ঞান বিভাগে বায়েজিদের প্রথম অর্জন,  মামুন মাহমুদের শুভেচ্ছা

এসএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগে (বালক) প্রথম স্থান অর্জন করায় বায়েজিদ ইবনে ওবায়েদকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

 

বুধবার (১৯ আগস্ট) সকালে সিদ্ধিরগঞ্জে বায়েজিদের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেন জেলা পরিষদের প্রশাসক। এ সময় তিনি বায়েজিদের হাতে ফুল তুলে দেন এবং মিষ্টি খাইয়ে তার অসাধারণ সাফল্যের আনন্দ ভাগাভাগি করেন।

 

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগে প্রথম হওয়ার ঘটনায় বায়েজিদের পরিবার ও স্বজনদের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদের বাবা শিক্ষক ওবায়েদুল হক এবং সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের সহকারী অধ্যাপক বদরুনাহার।

 

অধ্যাপক মামুন মাহমুদ বায়েজিদের এই সাফল্যের প্রশংসা করে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও বায়েজিদ তার কৃতিত্বের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

বায়েজিদের এই অর্জন নারায়ণগঞ্জের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাঙ্গনে গর্বের উপলক্ষ তৈরি করেছে।