নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৯ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৩৮, ১৯ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ আব্দুল্লাহ (২১) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী নয়াপাড়া এলাকায় রিপন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে তানজিলুল কোরআন প্রি-ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের তথ্যমতে, অভিযোগের শিকার মাদ্রাসাছাত্রের বয়স ১২ বছর। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তদন্তের স্বার্থে এখনো প্রকাশ করা হয়নি।

 

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

সম্পর্কিত বিষয়: