নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৯ আগস্ট ২০২৬

রূপগঞ্জে মাদক সংশ্লিষ্ট ৯ জনকে ৬ মাস করে কারাদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৫৬, ১৮ আগস্ট ২০২৬

রূপগঞ্জে মাদক সংশ্লিষ্ট ৯ জনকে ৬ মাস করে কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে জড়িত ৯জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক নয়জনের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন—তারাবো দক্ষিণপাড়ার মো. নাহিদ হাসান (২৪), দড়িকান্দি এলাকার মো. জাহিদ (৩২), চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মো. শামীম (২৫), মো. আহসান (২০), মো. আশিক (২৩), মো. তুষার ইমরান (২৫), চনপাড়া বটতলার মো. আলী ওরফে কালু (৫০), চাঁদপাড়া পুনর্বাসন কেন্দ্রের মো. জুয়েল খান (৩৫) এবং বরুনা এলাকার মো. শ্রাবণ (২০)।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

 

উপজেলা প্রশাসন জানায়, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রশাসন।