নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০১ ফেব্রুয়ারি ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বন্দর থানা কর্মজীবী দলের দোয়া 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২২, ১ ফেব্রুয়ারি ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বন্দর থানা কর্মজীবী দলের দোয়া 

সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী মরহুমা  বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বন্দর থানা কর্মজীবী দলের উদ্যাগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারী) বাদ আছর সোনাকান্দা এনায়েতনগর বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের  প্রতিষ্ঠাতা সভাপতি  কে এম মাজহারুল ইসলাম জোসেফ।

বন্দর থানা কর্মজীবী দলের আহবায়ক সোহেল আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আমিনের সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন  বন্দর থানা কর্মজীবী দলের যুগ্ন আহবায়ক আনোয়ার, মোঃ আজাহার, মোঃ জীবন, মোঃ খোকন নদী আক্তার, বরকত  মোঃ মামুন, কালাম প্রমুখ।