নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০২ মার্চ ২০২৬

রুপগঞ্জে দুই মাদক বিক্রেতা গ্রেফতার, ২০০ পিস ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০১, ২ মার্চ ২০২৬

রুপগঞ্জে দুই মাদক বিক্রেতা গ্রেফতার, ২০০ পিস ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ মার্চ) ভোররাতে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেনের নেতৃত্বে এসআই মো. হুমায়ন কবির ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, রূপগঞ্জ থানাধীন পাঁড়াগাও এলাকায় আমজাদ হোসেন টুটুলের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে আমজাদ হোসেন টুটুল (২৮) ও মো. আলী (৩৬) নামে দুইজনকে আটক করা হয়।

টুটুল পাড়াগাঁও গ্রামের প্রয়াত নুর ইসলামের ছেলে এবং লাভরাপাড়ার হাসেম মিয়ার ছেলে আলী। 

জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের পরিচয় নিশ্চিত করেন। তাদের মধ্যে আমজাদ হোসেন টুটুলের হেফাজত থেকে ১৫০ পিস এবং মো. আলীর হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত বিষয়: